চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ মিয়ার বাড়িতে হানা - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ মিয়ার বাড়িতে হানা

চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ মিয়ার বাড়িতে হানা

Share This

চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ মিয়ার বাড়িতে হানা



১লা আগস্ট ২০১৭। চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ মিয়ার বাড়িতে হানা দেয় একদল পুলিশ। এ সময় ইউনুছ মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী শাহানা খাতুন চার বছর বয়সী ছেলেকে কোলে নিয়ে রাতের রান্নার কাজ করছিলেন।

স্বামীর অনুপস্থিতির কথা জানাতেই পুলিশ শাহানার ওপর চড়াও হয়ে শারীরিক নির্যাতন চালান। বন্দুকের বাট দিয়ে আঘাত করলে শাহানা মারাত্মক আহত হন। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর ও ভয় প্রদর্শন করে পুলিশ সদস্যরা। পরে প্রতিবেশীরা আহত শাহানাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

এর পরিপ্রেক্ষিতে চুনারুঘাট থানার ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী শিশু ও নির্যাতন আইনে মামলা করেন শাহানা। আদালত এ বিষয়ে পুলিশ সুপারকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিল।

সোমবার ১লা জানুয়ারি ২০১৮ পুলিশের গুলিয়ে শাহানার স্বামী ইউনুছ মিয়া নিহত হন।

খবরের শিরোনামে ইউনুছ মিয়ার নাম আসেনি, এসেছে "পুলিশের গুলিতে মাদকব্যবসায়ীর মৃত্যু।"

ছবিতে ইউনুছ মিয়ার সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে।

আল্লাহ, নিশ্চয়ই এই পৃথিবীতে যারা যুলম করে তাদের জন্য আপনিই যথেষ্ট।

No comments:

Post a Comment

Post Bottom Ad