পাকিস্তানে দেখা গেল আরেক ‘প্রিয়াঙ্কা’ - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

পাকিস্তানে দেখা গেল আরেক ‘প্রিয়াঙ্কা’

পাকিস্তানে দেখা গেল আরেক ‘প্রিয়াঙ্কা’

Share This


বলিউড ছাড়িয়ে হলিউড মাতিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলে পাকিস্তানেও তাঁকে দেখতে পাবেন ভক্তরা! চর্মচক্ষুতে বিষয়টা এমনই। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়ার মতো দেখতে পাকিস্তানের এক মডেলের ছবি ছড়িয়ে পড়েছে। ওই মডেলের নাম জালে শরহদী। 

এক সাক্ষাৎকারে এই মডেল জানান, তাঁকে অনেকেই প্রিয়ঙ্কা ভেবে ভুল করে বসেন। প্রিয়ঙ্কা যে বছর 'মিস ওয়ার্ল্ড'- এর খেতাব জেতেন, সে বছরই একটি শো হোস্ট করছিলেন তিনি। শো'র দর্শকরা তাঁকে প্রিয়ঙ্কাই ভেবে নিয়েছিলেন। পরে তাঁদের ভুল ভাঙে। 


জালে শরহদী আরো জানান, তাঁকে প্রিয়াঙ্কার মতো দেখার কারণে অনেকেই বিষয়টি নিয়ে মজা করেন। এক ভারতীয় একবার সব তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রিয়ঙ্কার বোন কি না। 

পাকিস্তানের এই মডেল জানান, তার ব্যাপারটি এখন প্রিয়ঙ্কারও আর অজানা নয়। প্রিয়ঙ্কার মতো দেখতে হলেও তিনি নিজের মতোই পরিচয় গড়তে চান।

No comments:

Post a Comment

Post Bottom Ad