জন্ম ও প্রাথমিক জীবন
আব্দুল মতিন খসরু ১২ ফেব্রুয়ারি ১৯৫০ সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আবদুল মালেক এবং মাতা জাহানারা বেগম, তারা চার ভাই তিন বোন৷ তার এক ছেলে এক মেয়ে।
কর্মজীবন :
আব্দুল মতিন খসরু ১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হয়ে পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। ২০২১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে আমৃত্যু দায়িত্ব পালন করেন। হিসেবেও দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে ভূমিকা :
মতিন খসরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
রাজনৈতিক জীবন :
শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় ২৩ জুন ১৯৯৬ হতে ১৪ জানুয়ারি ১৯৯৭ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে পরে ১৫ জানুয়ারি ১৯৯৭ সাল থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মতিন খসরু। আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের থানা ও জেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালের পঞ্চম,১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশমও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মননয়নে কুমিল্লা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মননয়নে কুমিল্লা-৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহ করে পরাজিত হয়েছিলেন তিনি।
মৃত্যু
আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল ২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment