2) শিক্ষার্থীদের বক্তব্য: প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আর কতো পরিশ্রম করবো? কতোবার প্রিপারেশন নিবো? আমার এ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাদ দিলাম। আমি আর বার কাউন্সিল পরীক্ষা দিবোনা।
3) শিক্ষার্থীদের বক্তব্য: যারা আইনের মর্যাদা জানে না তারা কেন আইন অঙ্গন আসে? আইনজীবী হয়ে আইন অঙ্গনে কলঙ্ক করতে, এই কলম্কদের আগে থেকেই দূর করা উচিত পবিত্র আইন অঙ্গন থেকে।
প্রশ্ন একটু কঠিন হয়েছে প্রিভিয়াস প্রশ্ন থেকে তাতে কি পরিক্ষা বর্জন করতে হবে, খাতা ছিড়ে ফেলতে হবে, রক্তাক্ত করতে হবে, পরিক্ষার হলে ভাংচুর করতে হবে, এহা কোন আইনের ছাত্র -ছাত্রীর কাজ না, আরে মিয়া তুমি পারো না তাতে কি যারা পারবার তারা ঠিকই লিখবে, তুমি বছরের পর বছর না পড়ে কোর্ট অঙ্গনে গিয়ে টাউটগীরি করে বেড়াইছো আর এখন অন্যের খাতা সামনে থেকে নিয়ে ছিড়ে ফেলো, কাউকে লিখতে দাও না এই অধিকার তোমাকে কে দিছে? এদের প্রতি তীব্র নিন্দা জানাই!
এদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি আইন অঙ্গনে আমাদের যারা অভিভাবক আছেন তাদের প্রতি। এরকম যাতে আমরা আর ভুক্তভোগী না হই।

No comments:
Post a Comment