সবাইকে জানাই সাহিত্যের আহব্বান। - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

Share This

অামি জীবনটাকে সাহিত্য দিয়ে বুঝতে পারি সবটুকু। তবে কেউ যদি প্রশ্ন কর, সাহিত্য কি, আমি ব্যর্থ হব এবং নিরুত্তর হয়ে থাকবো। যদি ভালোবাসার মানুষটিকে প্রশ্ন করা যায় কেন তুমি আমাকে ভালোবাসো কিংবা কতটুকু ভালোবাসো, তার নিরুত্তর আচারণ প্রমাণ করবে প্রকৃত ভালোবাসাকে। তাহলে আমার নিকট সাহিত্যের মানেটাও একই দারায়।
তবে আমি একটু বাড়িয়ে বোঝাতে পারি যেমন আমি পিচ ঢালা পথে চোখ তাকিয়ে বুদ হয়ে সাহিত্য পাই, পথের ধারের গাছগুলতে খুজেপাই জীবনের গল্প, গাছের কোথাও ডাকতে থাকা ঝি ঝি পোকার মাঝে পাই ছোটদিনের রঙিন ঘুড়ির বো বো ডাকে উড়ে বেরানো, সকালের চায়ের চুমুকে পাই হারিয়ে ফেলা আপনজনের সমপছন্দের একলা একান্ত বেদনা। এজন্য বলি আমি সাহিত্যকে সঙ্গাইত করতে ব্যর্থ হব, তবে সাহিত্য কুড়িয়ে নিতে ভালোবাসি। আমার জীবনের মানে খুজে পাই।
গতদিন দাদাকে ফোন করে জানিয়ে দিয়েছি আমার জীবন অর্থহীন হতে পারতো যদি আমি এ রসের তৃষ্ণা অনুভব করতে না পারতাম।
আমার বেশ কিছু বিজ্ঞবন্ধু জীবনের মানে খুজে বেরায়, আমি কিন্তু জীবনের মানে বলতে নতুন একটা কবিতা লেখার পর পাওয়া অনুভূতিকে বুঝি, এটুকুই স্বাদ আমার মৃত সমগুলিতে জীবন সঞ্চার করে।
আমি যুক্তিগত বিচার পছন্দ করি কিন্তু, সাহিত্য আপস করিনা, যেমন ব্যক্তিরা ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে আমি তেমন বিশ্বাস করি গুণের স্বাধীনতায়, তাই আমি যেমন ভালো নিয়ে লিখব খারপ নিয়ে লিখতেও আমার কলম থামকে যাবেনা।

No comments:

Post a Comment

Post Bottom Ad