কুটির_মা || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান। - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

কুটির_মা || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

কুটির_মা || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

Share This

ট্রেন স্টেষনে দাড়ানো অনেকক্ষণ কুটির বাবার সিগারেট খাওয়া হয়নি, মাথায় নিকোটিনের এলার্ম বেজে চলেছে, সেটা থামাতেই তিনি ট্রেনের দরজায় দারিয়ে সিগারেট ধরালেন। ধোঁয়া মস্তিষ্কটা শান্ত করে ফেলতেই তিনি আর দাড়াতে পারলেন না, বসে পরলেন ট্রেনের দরজায় পা ঝুলিয়ে। ট্রেন ছাড়তে দেরি হবে একটা ক্রসিং আছে পদ্মা এক্সপ্রেসের সাথে, ট্রেনের স্টাফ কাউকে কথাটা বলছিলো, কুটির বাবার কানে ঢুকছিলো সে সব কথোপকথন, তবে তেনার চিন্তাটা অন্যকোথাও।
কুটির মায়ের সাথে সে চিন্তার ব্যাপারটা নিয়ে আরও একবার কথা হয়ে গেছে তার, তবে চিন্তা যেহেতু, সেহেতু সেটা মাথায় বসে আছে নামছেনা।
কুটি তার একটি মাত্র মেয়ে, গোপনতা রেখে সে কোনো ছেলের সাথে কথা বলতো, ফেসবুক নামক আধুনিক কোনো বার্তাবাহক মাধ্যমে।
কুটির বাবা ব্যাপারটি যেনে পরিবারকে চাপ দিতেই তিনি জানতে পারেন, কুটির মাও সব জানতো এবং ছেলেটির সাথে তার কথাও হয়েছে।
পরিবারের এত বড় একটা ব্যাপার তাকে ছাপিয়ে অনেকদূর এগিয়েছে, আর পরিবারপালক হয়েও তিনি জানতে পারেননি। মনের এক অদৃশ্য দায়িত্ববোধের অনুভূতি থেকে তার কতৃত্বচেতনা নাড়া খায় এবং ছেলেটাকে ফোন করে বসে।
ছেলের সরল উত্তর, যদি তার মেয়ে কুটির সঙ্গে ফোনালাপ করা প্রেম হয়, তাহলে ছেলেটি যে কুটির মায়ের সঙ্গে কথা বলেছেন সেটা প্রেম কেনো নয়!
।।
কুটির বাবার সিগারেট শেষ হয় ট্রেন ছাড়বে সিগনাল পরেছে,,,,,,,,
[বি: দ্র: সমাজ সমীপে প্রাগৈতিহাসিক চেতনাবিহীন তথাকথিত আধুনিকতা]

No comments:

Post a Comment

Post Bottom Ad