সমাবেশ হল না আজ, কাল বিক্ষোভ করবে বিএনপি - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

সমাবেশ হল না আজ, কাল বিক্ষোভ করবে বিএনপি

সমাবেশ হল না আজ, কাল বিক্ষোভ করবে বিএনপি

Share This

সমাবেশ হল না আজ, কাল বিক্ষোভ করবে বিএনপি

৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' পালনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বিএনপিকে। এর প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা দল বিএনপি। 

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। 

রুহুল কবির রিজভী বলেন, 'আজ গণতন্ত্র হত্যা দিবসে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা যাতে কালো পতাকা মিছিল করতে না পারে, এ জন্য প্রশাসনযন্ত্রকে টর্চার মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার। থানার দারোগা পুলিশ দিয়ে বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দিচ্ছেন। গাজীপুর বিএনপি কার্যালয়ের পিয়নকে পুলিশ হুমকি দিয়ে বলেছে, "সারা দিন অফিস বন্ধ রাখবি, না হলে গুলি করে মেরে ফেলব।" বরিশালের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ারের বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ।' 



জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল, তার আরও একটি প্রমাণ হলো আজ বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়া। তারা যদি গণতান্ত্রিক রীতিনীতিকে ন্যূনতম বিশ্বাস করত, তাহলে বিএনপিকে সভা– সমাবেশ করতে বাধা দিত না। আওয়ামী লীগ দখল আর লুটপাটকে চিরস্থায়ী রূপ দিতে বিরোধী দল শূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। অথচ আওয়ামী লীগ আজ ঢাকায় দুটি সমাবেশ করবে। কিন্তু বিএনপিসহ বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দেওয়া হলো।

No comments:

Post a Comment

Post Bottom Ad