
গুলিস্তানের পাতাল মার্কেটে আগুন
গুলিস্তানের পাতাল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা যায়।
ফায়ার সার্ভির সদর দপ্তরের স্টেশন অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিক আমাদের সদর দপ্তর থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ইউনিট কর্মীরা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালানোর পর আনুমানিক ৩ টা ৫০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।
No comments:
Post a Comment