আইপিএলে কোহলির মূল্য ২২ কোটিরও বেশি !!!
রেকর্ড দামে ২০১৮ আইপিএলেও বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে কোহলি বেতন পাচ্ছেন ১৭ কোটি রুপি! যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটিরও বেশি। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন বিরাট কোহলিই।
বিয়ের পর আপাতত দক্ষিণ আফ্রিকায় আছেন বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন স্ত্রী অানুশকাও। বৃহস্পতিবারই আইপিএলের কার্যক্রম শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখলো।
এছাড়া রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে পুরনো খেলোয়াড়দের পেতে অগ্রাধিকার পাবে দলগুলো। এই প্লেয়ার রিটেনশন ছিল বড় চমক। পুরনো দলেই ফিরেছেন ধোনি, রায়না, কোহলিরা।
কোহলি গত মৌসুমে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন। ফলে তাকে যে মোটা অঙ্ক দিয়ে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে তাই স্বাভাবিক। কোহলির পাশাপাশি অন্যান্য খেলোয়াড়রাও অবশ্য মোটা অঙ্কই পাচ্ছেন। ধোনি, রোহিত শর্মা প্রত্যেকেই পাচ্ছেন ১৫ কোটি টাকা।
No comments:
Post a Comment