টি-টেনের প্রথম ম্যাচেই তামিমের অর্ধশতক বাজিমাত
বাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনের প্রথম ম্যাচেই অর্ধশতকের বাইমাত দেখা পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল । ১৫ ডিসেম্বর রাতের শেষ ম্যাচে টিম শ্রীলঙ্কা ক্রিকেটের মুখোমুখি হয় পাখতুন্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাখতুন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। ১০ ওভারের ধুম-ধারাক্কা এই ক্রিকেটের দুর্দান্ত সূচনা পায় পাখতুন্স। তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ মিলে ২.২ ওভারেই তোলেন ২৯ রান। শাহজাদ ১২ বলে ২৪ রান করে বিদায় নিলেও তামিম ছিলেন নিজেরমত। একপ্রান্ত আগলে রেখে পছন্দের সব শট খেলে গেছেন এই বামহাতি ব্যাটসম্যান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাখতুন্স নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১১১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। ইনিংসের শুরু থেকে ১০ ওভার পর্যন্ত মাঠ এ ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। মাত্র ২৭ বলে করেছেন অপরাজিত ৫৬ রান। ইনিংসে ৫ টি চারের পাশাপাশি ছিল দৃষ্টিনন্দন ৪ টি ছক্কা। স্ট্রাইকরেট ছিল ২০৭.৪০।
১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮৪ রান করেছে শ্রীলংকা। ম্যাচের সেরা খেলোয়াড়(ম্যান অফ দ্যা ম্যাচ) হয়েছেন তামিম ইকবাল।
এর আগে বৃহস্পতিবার শুরু হওয়া টি-টেন ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছিল তামিমের দল পাখতুন্স। শারজায় আসরের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারে আফ্রিদিরা। অবশ্য সে ম্যাচে দলে ছিলেন না তামিম।
উল্লেখ্য, চার দিনব্যাপী এই প্রতিযোগিতাটি ছয় দলের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শুরু হয়েছে, যা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আসরটির ভেন্যু দুবাই। আসরের দলগুলো হচ্ছে যথাক্রমে টিম শ্রীলঙ্কা ক্রিকেট (কলম্বো লায়ন্স), বেঙ্গল টাইগার্স, কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুন্স। ১০০ ক্রিকেটারের অংশগ্রহণে ছয় দলে বিভাজনের মাধ্যমে পরিচালিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।
এবারের আসরে অংশ নিতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে কেরালা কিংস ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই ফরম্যাটের সেরা রান সংগ্রাহক তামিম ইকবালকে পাখতুন্স দল তাদের স্কোয়াডে ভিড়িয়েছে। যার ফলে এই দুই দলের হয়ে প্রতিযোগিতাটিতে এবারের আসরে মাঠ মাতাতে দেখা যাবে তাদের।
No comments:
Post a Comment