নেইমার প্রতি ম্যাচে কত মিনিট গড়াগড়ি করেন? - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

নেইমার প্রতি ম্যাচে কত মিনিট গড়াগড়ি করেন?

নেইমার প্রতি ম্যাচে কত মিনিট গড়াগড়ি করেন?

Share This

বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরে জন্ম দিয়েছে নতুন এক অভিনেতা। সমালোচকরা বলছেন, হলিউডে পা রাখলে তার অস্কার নিশ্চিত ছিল।

অবশ্য খেলার মাঠে পড়ে গিয়ে তার অহেতুক গড়াগড়ি খাওয়া দর্শকের হাস্যরস জুগিয়েছে। আর বিষয়টি যে তার নাটক তা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়েই বিশ্বজুড়ে এসব কথা বলা হচ্ছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে।
এর মধ্যেই নেইমারকে নিয়ে আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছে 'রয়্যাল টেলিভিশন সোসাইটি' (আরটিএস)। এই সুইস ব্রডকাস্টারের দাবি, রাশিয়া বিশ্বকাপে মাঠে 'গড়াগড়ি খেয়ে' ১৪ মিনিট 'নষ্ট' করেছেন নেইমার।
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৬০ মিনিটের মধ্যে মূল্যবান ১৪ মিনিট ‘অভিনয়ের জন্য’ ব্যয় করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
অর্থাৎ ৪ ম্যাচে গড়ে সাড়ে তিন মিনিট করে নষ্ট করেছেন নেইমার। আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আরটিএস। তারা জানিয়েছে, মেক্সিকো ম্যাচে মাঠে কেবল 'প্লে অ্যাক্ট' করেই সাড়ে ৫ মিনিট সময় নষ্ট করেছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।

No comments:

Post a Comment

Post Bottom Ad