প্রশ্ন: ভিসির বাড়িতে কেন ভাঙচুর হইল?
ভাই,এই প্রশ্নটা করার আগে একবার ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ঘুরে আসেন, একবার টি.এস.সি এর ভেতরে রাত কাটানো আপনার ভাই বোনদের জিজ্ঞেস করে আসেন, রাবার বুলেটে ছিন্নবিচ্ছিন্ন বুক আর টিয়ারগ্যাসে দম বন্ধ হয়ে আসা মানুষটাকে দেখেন, একবার চাকরীর মাঠে নামেন।
স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে যখন পুলিশ হামলা চালায়, সেখানে ভিসি কই থাকে? ভিসি প্রক্টরের অনুমতি ছাড়া,প্রক্টরের আমন্ত্রণ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে পুলিশ হামলা চালাবে এই এখতিয়ার নাই। ছেলেপেলেরে মৃত্যুর মুখে ঠেলে দিয়া আপনি রুমে বইসা লাইভ দেখবেন, এমন প্রশাসন কি আপনি সাপোর্ট দেন?
শত শত ছেলেমেয়ের হাত পা ভাঙার পরে ভিসির বাড়িতে ফার্নিচার ভাঙা যদি অশোভন কার্যক্রম হয় এবং এইটা হাতরায়া যদি আপনি একটা ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার ধান্ধায় থাকেন,আপনার বিবেকের উপর আমি থুথু ছিটাইলাম।
ও হ্যা,গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসিকে গাড়িতে রেখে সেই গাড়ি ভাঙচুর, সারাদিন ভিসির গেট অবরুদ্ধ করে রেখে জ্বালাও পোড়াও জানি কারা করেছিল? এসব তো আর বলা যাবে ন।
(collected From Facebook)
No comments:
Post a Comment