রিক্ত, প্রথম পর্ব || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান। - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

রিক্ত, প্রথম পর্ব  || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

রিক্ত, প্রথম পর্ব || সবাইকে জানাই সাহিত্যের আহব্বান।

Share This


_ প্রথম পর্ব  
ফিরিয়ে দেওয়ার ইচ্ছা যদিও ছিল না, কিন্তু বেঁধে রাখার ক্ষমতায় আমি দুর্বল, তবুও তোমাকে শূণ্য হাতে বিদায় কোথায় দিয়েছি। আমার মন তোমারই রইলো শুধু আমি রইলাম দেহ কঙ্কাল পরে।
।।
কর্মকমিশনের নিয়গপত্র হাতে এই কথাটাই ভাবছে অনুপ। তার জীবনের স্বপ্ন পূরণ হওয়া সত্যেও কেন এত বিসাল শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে। নাকি জীবনের প্রয়োজন অনুযায়ী জীবনের গতি এবং হতাসা দুটোই পরিবর্তন হয়। ব্যপারটা কিভাবে সংজ্ঞাইত করা যায় অনুপ এক্ষেত্রে অযোগ্য প্রতিপন্ন হচ্ছে নিজের বিচারেই।
।।
নাকি এটাই তার জীবনের গভীরতা, যা ব্যস্ততার আড়ালে অনুভূতিহীন ছিল। যেমন সকালের মেঘ ঝড়ে গেলে আলোকিত সত্য সূর্য তার পৃথিবীর প্রতি রন্ধ্রে করে তোলে দৃশ্যমান। ঠিক তেমনি এটাই ছিল অনুপের জীবনের দৃশ্যমান সত্য যা প্রয়োজনীয়তার মেঘ ভর করে আড়াল করে রেখেছিল বাস্তবতা।
।।
এরকম ভাবতে ভাবতে তার চেনা বাড়ির পথ কখন ফুরিয়ে সে বাড়ির দোয়ারে এসে দারিয়েছে, ব্যপারটা সে বুঝে ওঠার আগেই মা তার মুখে মিষ্টি পুরে দেয়। অনুপ মাথা নত করে মায়ের চরণ স্পর্শ করে।
।।
মা: তুই যা চেয়েছিলি তাই হয়েছে, ভগবান তোর সহায় হোক
অনুপ: মা,,, রাখোত তোমার ভগোবান, সারা বছর বিল সেচলাম আমি, আর কই খাবে ভগবান
মা: তোর সঙ্গে ওসব কথা নয়, এখন বলতো তুই দুপুরে কি খাবি
অনুপ বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে, বলে
অনুপ: একটু ঘুমবো, তুমি যা ইচ্ছা একটা রাঁধো, আর আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে বলে দিও পরে আসতে
মা: এই অবেলায় ঘুমবি কেন বাবা, তোরকি শরির খারাপ করছে
অনুপ: না মা কিছুনা একটু ক্লান্ত, আর একটা কথা তুমি কিন্তু এখন একজন অফিসারের মা বুঝলে একটু ভালো শাঁড়ি, ভালো গহনা এসব একটু পরো
মা একটু লজ্জা লজ্জা ভাবে হাসে, আর বলে
মা: ঠিকআছে এই স্নান করে পরবো, তুই যা ঘুমা গিয়ে।
।।
অনুপ নিজের ঘরে ঢোকে, তার জীবনের স্বপ্নপূরণের দিন এত ভারাক্রান্ত হবে তার জানা ছিলনা
#চলবে,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment

Post Bottom Ad