ভালোবাসার আরেক নাম নাফাখুম || নাফাখুম, রেমাক্রি, বড় পাথর - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

ভালোবাসার আরেক নাম নাফাখুম || নাফাখুম, রেমাক্রি, বড় পাথর

ভালোবাসার আরেক নাম নাফাখুম || নাফাখুম, রেমাক্রি, বড় পাথর

Share This


বান্দরবান একটা ভালোবাসার নাম। যারা লক্ষ টাকা খরচ করে বালি,ইন্দোনেশিয়া,থাইল্যান্ড ঘুরে এসেছেন তাদের জন্য একটাই কথা, সামান্য কিছু খরচ করে বান্দারবান ঘুরে আসুন, মনে হবে বাকীটা জীবন ওইখানেই থেকে যাই। বাজি ধরে বলতে পারি ১০০ দিনেও পুরো বান্দারবান পুরোটা ঘুরে দেখা সম্ভব না। আবার আসিবো ফিরে এই বাংলার বান্দরবান এর সৌন্দর্য এর তীরে।

বান্দরবান এর থানচি উপিজেলা থেকে বোটে করে রিমাক্রি, আর রাত পেরোলেই সকালের কুয়াশা ঢাকা সকাল উপভোগ করতে পারবেন কাঠের তৈরি রিসোর্ট গুলো থেকে। তারপর পায়ে হেটে "নাফাখুম" যাত্রার ক্লান্তি দূর করতে পারেন ঝরনার পানিতে ডুব দিয়ে। সচ্ছ পানি তবে সাতার না জানলে একটু ঝুকি থেকেই যায়। পুরো ভ্রমনে অন্তত ৮০ মিনিটের ভিডিও করেছি তবে তার ভেতর থেকে ২ মিনটের একটা ছোট্ট ট্রেইলার বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন। পুরো সময়টা আমাদের ১০ জনের টিম কে গাইড করেছেন Avi Tripura

বি.দ্র- বাংলাদের টা আমাদের, ঝরনার পানিতে আপনার ব্যাবহারিক জিনিস ফেলে পরিবেশের ক্ষতি করবেন না। দেশ আমার, দোষও আমার।

কিভাবে যাবেন,
ঢাকা থেকে বান্দরবান যাবেন এসি নন এসি অনেক বাস আছে ভাড়া নন এসি- ৬৫০ আর এসি ৮৫০ টাকা নিবে। বান্দরবান এর থানচী বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে থানচী বাজার যেতে হবে, ভাড়া নিবে জনপ্রতি ২০০ টাকা। এছাড়া বান্দরবান শহর থেকে থানচী রিসার্ভ চান্দের গাড়ি নিয়েও যেতে পারেন ভাড়া নিবে ৪০০০-৫০০০ টাকা। থানচী বাজার এর গাইড সমিতি থেকে এবার আপনাকে গাইড ঠিক করতে হবে এবং সাথে রিসার্ভ ট্রলার নিতে হবে। নাফাকুম পর্যন্ত মোট দুইজন গাইড লাগে যার একজন থানচী বাজার থেকে নিবেন অন্যজন রেমাক্রী বাজার থেকে (এটা নিয়ম সেখানের)। গাইড এখন প্যাকেজ আকারে নিতে হয় থানচী থেকে নাফাকুম পর্যন্ত যাওয়া আসা ১০০০ টাকা এবং রেমাক্রী থেকে যে গাইড নিবেন তাকে দিতে হবে ১০০০ টাকা। আর ট্রলার ভাড়া করবেন ৪০০০-৫০০০/- টাকা দিয়ে। যেদিন যাবেন সেদিন ও পরদিন নিয়ে আসা পর্যন্ত এই কন্টাক্ট।

 এক বোটে ৬-৭ জনের বেশি যেতে পারবেন না, তবে লোকাল ট্রলার ও আছে যদি ভাগ্য ভালো হয় মিলে যেতে পারে। সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে । থানচী বাজার থেকে রেমাক্রী বাজার পর্যন্ত ভাড়া ১৫০-১৮০ টাকা জনপ্রতি। রেমাক্রী বাজার থেকে প্রায় ২-৩ ঘন্টা ঝিরি পথ পায়ে হেটে পাড়ি দিলেই পেয়ে যাবেন এই অপূর্ব সুন্দর জলপ্রপাত টি। এই দুই থেকে তিন ঘন্টার ঝিরি পথের প্রথমেই ছোট দুটি পাহাড় পাড়ি দিয়ে নেমে যেতে হবে ঝিরি পথে। এর পর পুরোটাই ঝিরি পথ কোথাও পাথুরে কোথাও মাটির কোঠাও কাদা কোথাও পানির। দু তিন জায়গায় হয়ত হাটু অথবা কোমর পানি পাড়ি দিতে হবে এই পথে এ পাড় থেকে ওপাড় যেতে। তাই সাথে দড়ি নিয়ে যেতে পারেন চলার সুবিদারথে। থানচী বাজারে গাইড ঠিক করার পর সবার নাম একটা কাগজে লিপিবদ্ধ করে থানচী থানা ও আর্মি ক্যাম্পে জমা দিয়ে আসতে হবে আপনাকে।

গাইড এর নাম্বার-
১. মোঃ হারুন রশীদ-- 01849556340 
২. সুজিত --  01826-545024;

No comments:

Post a Comment

Post Bottom Ad