ধর্ষণের দায় তারা ধর্ষককে দিতে চায় না। - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

ধর্ষণের দায় তারা ধর্ষককে দিতে চায় না।

ধর্ষণের দায় তারা ধর্ষককে দিতে চায় না।

Share This

স্বপ্নগুলো শুকনো পাতা হয়ে উড়ে......!!!
টিভি তারকা মোশাররফ করিম সেদিন ঠিক বলেছিলেন, পুরুষের চরিত্র সংশোধন করতে হবে, তা না হলে ধর্ষণ বন্ধ হবে না। অমনি খেপে উঠেছে ধর্মান্ধ মৌলবাদী আর নারীবিদ্বেষীরা। তারা ধর্ষণের দায় দিতে চায় ধর্ষিতাকে। মেয়েরা ধর্ষণের জন্যে যদি ২০ শতাংশ দায়ী হয়, তাহলে ৮০ শতাংশ দায়ী পুরুষ। তাই শুধু পুরুষকে নয়, মেয়েদেরও আরো শালীনতার প্রয়োজন মনে করছি।

ধর্ষকরা বলতে চায়, মেয়েরা ধর্ষিতা হয় নিজেদের দোষে। উল্টোপাল্টা পোশাক পরেছিল, চুল ঢাকেনি, বুক ঢাকেনি, বাহু ঢাকেনি, পা ঢাকেনি সে কারণে ধর্ষিতা হয়েছে। ধর্ষণের দায় তারা ধর্ষককে দিতে চায় না। মৌলবাদীরাও তাদের সমর্থন করে। নারী দেখলেই এত চুলকাইবে কেন?

মোশাররফ করিমের উচিত হয়নি নিজের সত্য কথনের জন্য ক্ষমা চেয়ে নারীবিদ্বেষী ধর্ষকদের আস্কারা দেওয়ার।এ সমাজ এখনো ওভাবে তৈরি হয়নি একজন মোশারফ করিমকে বোঝার।তার উচিত হয়নি ধর্ষকদের পক্ষের লোকদের উল্লাস করার সুযোগ দেওয়ার, উচিত হয়নি ধর্ষকদের মাথায় বিজয়ের মুকুট পরানোর।

অত বড় তারকাই যদি ভয় পান, তাহলে দেশের সাধারণ মানুষেরা কী রকম তটস্থ থাকে, অনুমান করে আঁতকে উঠি। মনে হলো স্বপ্নগুলো শুকনো পাতা হয়ে উড়ে যাচ্ছে অচিন ঠিকানায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad