মাশরাফিকে নিয়ে তৈরি হল মোবাইল অ্যাপ - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

মাশরাফিকে নিয়ে তৈরি হল মোবাইল অ্যাপ

মাশরাফিকে নিয়ে তৈরি হল মোবাইল অ্যাপ

Share This

মাশরাফিকে নিয়ে তৈরি হল মোবাইল অ্যাপ 

টাইগার দলের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান ৭১ ল্যাব। নাম রাখা হয়েছে 'মাশরাফি-দ্যা ক্যাপ্টেন'। মাশরাফির অবসরের ঘোষণার দুদিনের মধ্যে এমন ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি। 

অ্যাপটিতে মূলত পাওয়া যাবে মাশরাফির উক্তি, পরিবারের গল্প, দূর্লভ কিছু ছবি, ম্যাচের পরিসংখ্যানসহ আরো কিছু তথ্য জায়গা পেয়েছে। সঙ্গে তার জীবনী তো রয়েছেই। গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাপটি। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র শেষ হওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমেই মাশরাফি জানান এই সিরিজটিই তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি। এরপর আর বাংলাদেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবেন না তিনি। প্রথম ম্যাচটি হারলেও, শেষ ম্যাচে তার নেতৃত্বে জয় তুলে নেয় বাংলাদেশ দল।

No comments:

Post a Comment

Post Bottom Ad