এলো প্রধানমন্ত্রীর আশ্বাস, অনশন ভাঙলেন শিক্ষকরা - সংবাদ ২৪ ঘণ্টা

আমরা আছি সবসময় আপনার পাশে...

Post Top Ad

এলো প্রধানমন্ত্রীর আশ্বাস, অনশন ভাঙলেন শিক্ষকরা

এলো প্রধানমন্ত্রীর আশ্বাস, অনশন ভাঙলেন শিক্ষকরা

Share This

এলো প্রধানমন্ত্রীর আশ্বাস, অনশন ভাঙলেন শিক্ষকরা 

অনশনের টানা ষষ্ঠ দিনের মাথায় এসে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে আজ শুক্রবার অনশন ভেঙেছেন শিক্ষক-কর্মচারীরা। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। 

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও স্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের আমরণ অনশন শুক্রবার ষষ্ঠ দিনের মতো চলছিল। এরইমধ্যে এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট জনেরা। 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও শিক্ষকদের দেখে এসেছেন। তাদের অনশন ভাঙার অনুরোধ করেছেন। তারা জানিয়েছেন প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া অনশন ভাঙবেন না। অবশেষে এসেছে কাঙ্ক্ষিত সেই আশ্বাস। ফলে অনশন স্থগিত করেছেন এমপিওভুক্তির দাবিতে অনশন করে আসা শিক্ষক-কর্মচারীরা। 

শুক্রবার অনশন স্থগিতের ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। 

গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একজন পিএসকে পাঠিয়েছিলেন আমাদের এখানে। তিনি এসে বলেছেন, খুব দ্রুতই আমাদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু করবেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। 

সব মিলিয়ে ১১১ শিক্ষক-কর্মচারির অসুস্থ হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এ আশ্বাস আসল। 

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষক নেতারা বলেন, তারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছেন। তারা আশা করছেন এ মাসের মধ্যেই এমপিওভুক্তির বিষয়ে কাজ শুরু হবে। শিক্ষকেরা বলেন, রোববার থেকে তারা ক্লাসে ফিরে যাবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad