নিষেধাজ্ঞা কাটিয়ে পাঁচ বছর পর ওয়ানডে ক্রিকেটে The_Great আশরাফুল
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। তবে নিষেধাজ্ঞার কারণে প্রথম তিন বছর খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ দিয়ে শুরু করে গত মৌসুমে খেলেছেন প্রিমিয়ার লিগ। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি মিলছিল না মোহাম্মদ আশরাফুলের। অবশেষে মিলল সেটিও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন তিনি।
নিষেধাজ্ঞা আংশিক উঠেছিল। যে কারণে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি মিললেও বিসিএল ও বিপিএল খেলা হয়নি। এবার সব খেলার অনুমতিউ পেলেন। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের সামনে সুযোগ মিলবে বিপিএলেও।
No comments:
Post a Comment